মহাখালীর সাততলা বস্তিতে আগুন।
ঢাকা : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণেমহাখালীর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তারা কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।