শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

মানবিক আবেদন ; প্রতিবন্ধী মানবিকনিজাম

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১৪৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ

বাউফল (বাউফল) : পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য বিলবিলাস গ্রামের বাসিন্দা নিজাম সিপাই। প্রায় ১১ বছর আগে একটি টমটম দুর্ঘটনায় তাঁর বাম পা গুরুতরভাবে ভেঙে যায়। দীর্ঘ চিকিৎসায় ৪ লক্ষাধিক টাকা ব্যয় হলেও তিনি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি।

বর্তমানে দুটি ক্রাচের ওপর ভর করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে তাঁর ব্যবহৃত ক্রাচ দুটি ভেঙে গেছে। ফলে চলাফেরা করাও এখন তাঁর জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

একটি মানুষের জন্য হয়তো দুটি ক্রাচের মূল্য খুব বেশি নয়, কিন্তু নিজাম সিপাইয়ের জন্য এটি স্বাধীনভাবে চলার শক্তি, বেঁচে থাকার সাহস এবং জীবনের ভরসা। আপনার একদিনের সামান্য খরচ বাঁচিয়ে দেওয়া সহায়তাই হতে পারে তাঁর চলার নতুন সঙ্গী।

সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি আবেদন আসুন, আমরা সবাই মিলে নিজাম সিপাইয়ের পাশে দাঁড়াই। দুটি ক্রাচ উপহার দিয়ে একজন অসহায় মানুষের জীবনকে কিছুটা সহজ করে তুলি। মানবতা বেঁচে থাকুক মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে।

যোগাযোগ করে সহায়তার হাত বাড়িয়ে দিতে আগ্রহীদের এগিয়ে আসার অনুরোধ রইল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর