শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক : / ১২৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক : যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। ৩০ রমজান শেষে আজ শনিবার দেশটিতে পালিত হচ্ছে ঈদ।

দেশটির সরকারি টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভোরবেলা রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদে ঈদের নামাজের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। মসজিদে জায়গা না হওয়ায় অনেক মানুষ বাইরে নামাজ আদায় করেন। এছাড়া আরাক, জাহেদান এবং আবাদানেও উন্মুক্ত জায়গায় মানুষ ঈদের নামাজ পড়েছেন।

আজকে ঈদের দিনই আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও পড়েছেন ইরানের সাধারণ মানুষ।
সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর