শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সাবেক সিইসি আবদুর রউফ আর নেই

ডেস্ক রিপোর্ট / ৩৩০ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ

ঢাকা : সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আর নেই।

রোববার সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর