
বর্তমান সংবাদ ডেস্ক : গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জসিম উদ্দিন খান ও শামসুল হোসেনকে জড়িয়ে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার যে অভিযোগ করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন ওই দুই ব্যক্তি।
প্রতিবাদ লিপিতে তারা জানান, ওই ভিডিওতে আমাদেরকে জড়িয়ে যে তথ্য সরবরাহ করা হয়েছে প্রকৃতপক্ষে তা সত্য নয়। বরং মাস খানেক আগে নিজের জমি থেকেই জমিস উদ্দিন খান মাটি কেটে নিয়েছেন। তবে পলাশ নামের সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত। ওই বক্তব্যের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। সমাজে আমাদেরকে হেয় প্রতিপন্ন এবং সম্মান ক্ষুন্ন করতেই এধরণের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। আমরা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
মো: জসিম উদ্দিন খান ও শামসুল হোসেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.