
আশুলিয়া প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ও নাশকতা ঠেকাতে এবং মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইনের নেতৃত্বে মাঠে ছিল নেতাকর্মীরা।
বুধবার সকাল থেকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অবস্থান নেন তারা।
এসময় শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন পালোয়ান, মো: জিয়া উদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন মধু, সাংগঠনিক মো: মোতালেব পরামানিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারাইজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাহ আলম, ৮ নং ওয়ার্ড সভাপতি শাহাজ উদ্দিন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়াজ চান প্রমুখ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইন বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ ঠেকাতে এবং মহাসড়কে যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য আমরা শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাথে রাজপথে আছি এবং থাকব।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.