
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার রুস্তমপুরের পার্শবর্তী দেউল এলাকায় অসহায় এক পরিবারের ছয় শতাংশ জমি উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ বেলা ১১ টার দিকে আশুলিয়ার দেউল এলাকায় এ মানব বন্ধন করেন তারা।
ভুক্তভোগী জমির মালিক জুলহাজ উদ্দিন মানিব বন্ধনে জানান, তিনি বিগত ২০১২ সালে দেউল মৌজায় ছয় শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে করে আসছিলেন। কিন্তু ১২ বছর পরে হঠাৎ ওই জমির পাশের জমির মালিক তার জমি রাতের আধারে দখলে নিয়ে ভরাট করে ফেলে। বিষয়টি নিয়ে বার বার তাদের সাথে যোগাযোগ করলেও কোন প্রতিকার পাননি। পরে পুলিশের সহযোগী চেয়েও পাওয়া যায়নি।
তিনি জানান, দীর্ঘদিন প্রবাসে থেকে অতি কষ্টের সবটুকু টাকায় তিনি ওই ছয় শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘ ১২ বছর পরে কোন কিছু না জানিয়ে শুধু ক্ষমতার বলে তার শেষ সম্ভল জমিটুকু দখলে নিয়ে নেন। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার জমিটুকু উদ্ধার করে যেন বুঝিয়ে দেন।
মানব বন্ধনে এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.