
সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইন সহায়তা কমিটির সভায় দরিদ্র অসহায় মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের আহবান জানানো হয়েছে ।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, এ্যাড. মনিরুদ্দীন প্রমুখ।,অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.