নিজস্ব প্রতিবেদক, সাভার : বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর কেন্দ্রী কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে মো: আওলাদ হোসেনকে মনোনিত করায় দলের চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিভ রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে নেতা-কর্মিরা।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজ সামনে জিরানী-আমতলা সড়কে এ মিছিল করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাভার উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
মিছিলটি আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু করে প্রায় তিন শতাধিক নেতাকর্মী জিরানী-আমতলা সড়ক হয়ে মাঝাররোড এমএম প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয় যুব সংহতি সাভার, ধামরাই, কালিয়াকৈর ও আশুলিয়া থানা শাখার নেত্রীবৃন্দগণ এসময় মিছিলে অংশগ্রহণ করেন।
টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.