নিজস্ব প্রতিবেদক, সাভার : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামীতে ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বলিষ্ঠ ভুমিকা রাখবে।
শনিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাটে হলি কিড্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের মনে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধ ও স্বাধীনতা এই তিনটি স্বপ্ন জেনো বেচে থাকে এবং এই তিনটি স্বপ্ন বুকে লালন করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন।
হলি কিড্স স্কুলে এন্ড কলেজের চেয়ারম্যান ড.মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচালক মনসুর হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহিল কাফী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখান বিভাগের সভাপতি ও সিনেট সদস্য প্রফেসর ড. মোঃ আলমগীর কবির, ও মোঃ মোয়াজ্জেম হোসেন সহ আরো অনেকে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.