আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.