নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত-বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নং কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.