
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়া অবৈধ সিসা তৈরির কারখানা ও টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় এ দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং উভয় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৩ জুন) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানানা, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পরিবেশ দুষণ করে টায়ার পুড়িয়ে তেল তৈরী ও পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরি করে আসছিল। যা পরিবেশ, প্রতিবেশ, বায়ু এমনকি পানিও দূষণ করে থাকে। অভিযানে এসময় ব্যাটারি তৈরির কারখানা গুড়িয়ে দেয়া ও টায়ার পুড়ানো কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই কারখানার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.