আশুলিয়া প্রতিনিধি : ‘সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীনদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরনে প্রজন্মের ভুমিকা’ এই প্রতিপাদ্যে ঢাকার আশুলিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে আশুলিয়ার সাধু মার্কেট এলাকায় এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি আশুলিয়ার ভাদাইল মোড় থেকে শুরু হয়ে সাধু মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডিআইসির ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সদস্য মজিবুর রহমান, ভাদাইল যুব ফোরামের সদস্য আতাউল্লাহ বকুল, কারিতাস উদ্যম প্রকল্পের ইউনিট অফিসার দিলদার হোসেন প্রমূখ সহ ৬০জন প্রবীণ নারী ও পুরুষ।
বক্তারা আলোচনায় বলেন, প্রবীণদের কল্যাণে উন্নত ও আধুনিক তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি প্রবীণ নাগরিকরা যাতে ডিজিটাল প্রযুক্তির সব সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সাম্যতা অর্জন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। তরুন প্রজন্মের উদ্যম ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সমাজের সকলকে সহযোগীতার আহবান জানানো হয়। সভ্যতার অগ্রযাত্রায়ও প্রবীণদের অবদান স্বীকার করে কোনভাবেই প্রবীণদের অবহেলা না করার জন্য বলা হয়।
উপস্থিত বক্তারা বলেন, প্রযুক্তির কাঠামোতে সাধ্যমতো অংশগ্রহণের সুযোগ তৈরী করে প্রবীণদের কল্যাণ নিশ্চিত করতে হবে, যাতে তারা আরো বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারে। প্রবীণদের অভিজ্ঞতা সমাজবির্নিমানে অনেকভাবে সহায়তা করছে। তাই আমরা যেন, আমাদের জীবনে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাই ও তাদের দুঃখ-দুর্দশা লাঘবে সাধ্যমতো চেষ্টা করি এবং বিপদ-আপদে সাধ্য মতো সহায়তার হাত বাড়িয়ে দেই।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.