
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিশেষ খেলার আয়োজন করেন ধামসোনা ইউনিয়ন ২, ৩ ও ১১ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৪ জুন) বিকালে আশুলিয়ার গোপাল বাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা পরিচালনা করেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর এর সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি মো: আব্দুল হাই, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল, আশুলিয়া থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জাকির পাঠান ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ ও থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর সহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.