
সাভার : আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে আশুলিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ভোট প্রার্থনা ও গণসংযোগ করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার বিকেলে তেতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ মোল্লার নের্তৃত্বে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জিরানী বাজার, কোনাপাড়া, পুকুরপাড় ও আশেপাশের এলাকা গুলোতে জনসংযোগ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্বাস পালোয়ান, সহ-সভাপতি মো: জিয়া, সাংগঠনিক সম্পাদক মোতালেব প্রামানিক, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সোহরাফ হোসাইন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহীদ, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেওয়াজ পালোয়ান, আওলাদ হোসেন পরামানিক, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন, সহ সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা এসময় সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবকে পুনরায় নির্বাচিত করতে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.