
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার এতিমদের সাথে ইফতার করল সামাজিক সেবামূলক সংগঠন শিমুলিয়া নবীন সংঘ। এতে আশুলিয়ার ধামসোনা আশরাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার অর্ধশত এতিম শিশু ইফতার গ্রহণ করে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় শিমুলিয়া নবীন সংঘের উদ্যোগে আশুলিয়ার ধামসোনা আশরাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসান জানান, শিমুলিয়া নবীন সংঘ সম্পূর্ণ আলাদা একটি সামাজিক সংগঠন। এর মাধ্যমে আমরা সামাজিক নানা কাজ করে থাকি। প্রতি বছর এতিমদের সাথে ইফতার করা এই সংগঠনের একটি অন্যতম কাজ।
শিমুলিয়া নবীন সংঘের সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের আশুলিয়া সংবাদদাতা জানান, সংগঠনটি ২০১০ সাল থেকে অত্যান্ত সুনামের সাথে সামাজিক বিভিন্ন কাজ করে আসছে। এর মধ্যে মহামারি করোনার সময় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, পথচারীদের মাস্ক বিতরণ, মাদক বিরোধী মানববন্ধন, র্যালী সহ নানা সামাজিক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের ইফতার। এটা প্রতিবছরই বিভিন্ন এতিমখানায় করে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসান, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের আশুলিয়া সংবাদদাতা তুহিন আহামেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আরমান, ক্রীড়া সম্পাদক আল ইমরান, সদস্য হাবীবুর রহমান, ইস্রাফিল, আব্দুল জব্বার আশিক, শরীফ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পড়ান ধামসোনা আশরাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা মো: নাসির উদ্দিন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.