
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের এক শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকাস্থিত আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, গতকাল (বুধবার) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের ভেতরে একটা কক্ষে বসেছিল সহকারী অধ্যাপক শাহ আলম স্যার। তাকে সাগর নামের এক ছেলের নেতৃত্বে কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন তাকে টেনে বের করে নেয়। পরে কলেজ গেটের সামনে নিয়ে নানা শ্লোগান দেয় এবং তাকে লাঞ্চিত করে। পরে সেখান থেকে শাহ আলম স্যার পাশেই শিমুলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ভেতরে গিয়ে আশ্রয় নেন। পরে সাগর সহ আরো কয়েকজন সেখানে গিয়ে তাকে (শাহ আলম) অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারার জন্য তেরে আসে। পরে তার সাথে থেকে কয়েকজন সাগরকে সেখান থেকে বের করে নিয়ে আসে।
শিক্ষকরা আরো বলেন, তারা যে অভিযোগ তুলে শাহ আলম স্যারকে লাঞ্চিত করেছে তার কোন ভিত্তি নেই। কারণ যারা নির্বাচনী পরীক্ষায় এক থেকে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ফরম ফিলাপ করতে পারবে বলে ম্যানেজিং কমিটিতে সিদ্ধান্ত হয়। তবে এক্ষেত্রে অবশ্যই ওই শিক্ষার্থীর অবিভাবককে কলেজে এসে অঙ্গীকার নামা পূরণ করতে হবে। কিন্তু যারা ছাত্র না তারা কেন কলেজে এসে একজন শিক্ষককে লাঞ্চিত করবে যুবদল পরিচয় দিয়ে। এর সুষ্ঠু বিচার চান বক্তারা।
শিক্ষকরা বলেন, সাগর নামের ছেলেটি এর আগে আওমী লীগের সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করতো। কিন্তু ৫ আগস্টের পর খোলস পাল্টে এখন যুবদল পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। যার দরুন একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্চিত করেছে এবং তাকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়েছ। শিক্ষরা কেন এধরণের লোকের কারণে স্বাধীনভাবে চলাচল করতে পারবে না। তারা এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
মানব বন্ধনে এসময় আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীর ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বুধবার ১২ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ আলমকে তার কক্ষ থেকে বের করে এনে লাঞ্চিত করে সাগর নামের এক যুবক সহ অজ্ঞাতনামা অনেকেই।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.