
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুমা আশুলিয়ার রণস্থল বটতলা বেঙ্গল বায়তুল মোকাররম জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন যুবদল নেতা হাবীবুর রহমান হাবিবের আয়োজনে দোয়া ও মিলাদে মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।

এছাড়াও আশুলিয়ার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.