নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় মহাসড়ক পারাপারের সময় গাড়ি চাঁপায় অজ্ঞাত এক দিনমজুর (৫৫) নিহত হয়েছেন। এসময় গাড়ি চাঁপায় ওই বৃদ্ধের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত ব্যক্তি দিনমজুর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (০৭ মাচ) দুপুরে আশুলিয়ার নবীনগর উত্তর বঙ্গের বাস স্ট্যান্ডের সামনে হাইওয়ে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সংবাদ পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কোনো গাড়ি আটক করতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ডে গাড়ির ভিড় থাকায় স্পষ্ট ঘটনাটি দেখা যায়নি, তবে ঘটনার সময় কিছু ট্রাক অস্বাভাবিক গতিতে যেতে দেখেছেন তারা। এতে ধারণা করা হচ্ছে ট্রাকের চাঁপায় মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধের।
সাভার হাইওয়ে থানার এসআই বাবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় আইলেনে পা বেজে পড়ে গেলে, তাকে কোন একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। গাড়ি সনাক্ত করা সম্ভব হয়নি। সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করে গাড়ি শনাক্ত করার চেষ্টা করা হবে।
নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে। মৃতদেহ থানায় নিয়ে যাচ্ছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.