
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোখরেজুল হোসাইন মুকুল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সেক্রেটারি মনিরুজ্জামান মনিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামীতে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের নৈতিক ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.