
কাজী শহীদুল্লাহ্ তনয়, সাভার : আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে বগাবাড়ী এলাকার সিটি সেন্টার মাঠে এই আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল শেষে কেক কাটা হয়।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন এবং সঞ্চালনা করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন মোঃ শাহাদাৎ হোসেন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান, ঢাকা জেলা পরিষদের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক মুন্সি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়নাল মাদবর, আশুলিয়া থানা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিল প্রধান সহ থানা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
কেএসটি/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.