
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিমুলিয়া শাখার সভাপতি জিএম নাসিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শামীম সরকারের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা জেলা সভাপতি মো: নজরুল ইসলাম নীরব, উদ্বোধক হিসেবে ছিলেন, সংগঠনটির শিমুলিয়া শাখার উপদেষ্টা ও বিএনপি নেতা মো: আতাউর রহমান আতাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: নাহিদ ইসলাম, সহ-সভাপতি আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমূখ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.