
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) স্বতন্ত্রপ্রার্থী ও ট্রাক প্রতিকের প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষের নির্বাচনী অফিস আশুলিয়ার কবিরপুর তেলিবাজার এলাকায় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউপি'র ৮নং ওয়ার্ড কবিরপুর তেলিবাজার এলাকায় এ অফিসের উদ্বোধন করা হয়।
আওয়ামী লীগ নেতা সামান মুন্সীর সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহম্মেদ ভূইয়া।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.