নিজস্ব প্রতিবেদক, সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ পরিবার পেল খাদ্য সামগ্রী।
প্রকৃতি ও জীবন ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার কবিরপুর দেওয়ান পাড়া রেজাউল কবির পাবলিক স্কুল মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন মানবতার সেবায় পিওজে ক্লাব।
খাদ্য সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল জনপ্রতি ছয় কেজি চাল, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ও দেড় কেজি ডাল।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা এডভোকেট দেওয়ান আব্দুন নাসের, জাবি সিনেটর আশীষ কুমার, অধ্যক্ষ শাহ্ আলম মিয়া, মোঃ লুৎফর রহমান, মোঃ আব্দুল মান্নান, রেজাউল কবির, খালিদ সিকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভারে কর্মরত চ্যানেল আই প্রতিনিধি ও অত্র ক্লাবের সমন্বয়ক জাকির হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন, জাকির হাসান গরীবের জন্য নিবেদিত প্রাণ। করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত মানবিক কাজ করে যাচ্ছেন তিনি। শুধু রমজান মাসেই নয়, যে কোনো বিপদে সব সময়ই মানুষের পাশে থাকেন তিনি।তার এই মানবিক কাজে আজ প্রশংসিত নিজ গ্রামের মানুষের কাছে।
এডভোকেট দেওয়ান আব্দুন নাসের বলেন, মানুষের জন্য সারা জীবন কাজ করে যাবো। দেশের ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো এবং একে অপরের প্রতি সোহার্দ্য পূর্ণ আচরণ ও সৎ মানুষিকতা থাকা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন এসময়।
সাংবাদিক জাকির হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কাজ চলমান থাকবে। সমাজের বিত্তবানদের উচিত! অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ানো।
বর্তমান সংবাদ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.