
আশুলিয়া সংবাদদাতা : আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাফ হোসেনের বাড়লস্থ ব্যক্তিগত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ আলম সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুল হাসান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক খালেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ ওয়ালিদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা গুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জুয়েল রানা সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক গণ।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.