নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনিতে ধান ক্ষেতে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাইনতলার বিলে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম খোকন সানা (৪৩)। তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুউদ্দিন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী গদাইপুর জের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন বলেন, সম্প্রতি আমন চাষের ব্যাপক হারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় খোকন সানা তার জমিতে ইঁদুর মারতে জমির চারপাশে বৈদুতিক সংযোগ দেন। রবিবার রাত দশটার দিকে ইঁদুরের কি অবস্থা দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্টের কথা শোনা মাত্রই থানা থেকে একজন অফিসার কে পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে । কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে পরিবারের কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.