
ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতালি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ থেকে ২৬ জুলাই তিনি রোমে অনুষ্ঠিতব্য ফুড সিস্টেম সামিটে যোগ দেবেন। একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। এর আগে সর্বশেষ ২০২০ সালে ইতালি সফর করেন শেখ হাসিনা।
একটি সূত্র জানায়, সম্প্রতি শ্রম বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য জেনেভা সফর করেছেন প্রধানমন্ত্রী। এবার তিনি খাদ্য বিষয়ক বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সূত্রটি আরও জানায়, এবারের সফরে মূল অনুষ্ঠান, অন্যান্য অংশগ্রহণকারীর সঙ্গে বৈঠক ছাড়াও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.