জ্যেষ্ঠ প্রতিবেদক : ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এ বছর সারাদেশে প্রায় এক লাখ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতগুলো যাতে নিরাপদে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এবারও পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে পারবে না মোটরসাইকেল। তবে মহাসড়কে চলতে বাধা নেই। সেজন্য মাওয়া ঘাটে থাকছে ফেরির ব্যবস্থা।
আর ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত মহসড়কগুলোতে বন্ধ থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল।
উৎসব উদযাপনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভা। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সভায়।
এদিকে ঈদের আগেই আসছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল শোভাযাত্রায় হুমকির ঘটনা ও শাহবাগ থানায় জিডি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বর্তমান সংবাদ/আরআর/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.