
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ৩ টি এয়ারগান ও কার্তুজ সহ ইব্রাহিম হোসেন (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (২০ জুলাই) সকালে সাতক্ষীরার কলারোয়া কাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিম যশোরের শার্শা উপজেলার পারের কায়বা এলাকার রমজান আলী দালালের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন চন্দনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাদপুর গ্রামের গ্রাম্য ডাক্তার রুহুল আমিন এর বাড়ির সামনে পানির ডিবের পাশ থেকে এসব উদ্ধার করা হয়। এসময় ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.