
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে যমুনা ব্যাংকের নতুন উপ-শাখার উদ্ধোধন উপলক্ষে ভান্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
যমুনা ব্যাংকের উপজেলার চন্দ্রা শাখার ম্যানেজার রাশেদ বিন হামিদ জানান, চন্দ্রা শাখার একটি নতুন উপ-শাখা মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে চালু করা হয়েছে। এর উদ্ধোধন উপলক্ষে এলাকার ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ভান্নারা উপ শাখার ইনচার্জ মো. মাহবুবুল আলমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার ও জনপ্রতিনিধিরা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.