আলহাজ হোসেন, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আন্দারমানিক এলাকায় স্কুল ক্যাম্পাসে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুগান্তরের সাংবাদক সরকার আব্দুল আলীমের
সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মৌচাক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের পরিচালক শোয়াইব মৃধা, স্কুলের ম্যানেজিং কমিটি সদস্য মোঃ ফজলুল হক মৃধা, মোঃ হায়দার আলী, মোঃ আবুল কাশেম সহ শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রী।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.