
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষার আলো" কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা " চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শিক্ষার আলো সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে শিক্ষার আলো কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বখতিয়ার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও বক্তা - উদ্যোক্তা ফয়েজুল্লাহ মাহমুদ, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম মুহাম্মদসহ উলামায়ে একরাম।
মোট ১৪ টি মাদ্রাসার ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা। ১ম পুরস্কার অর্জন করেন দারুল উলুম রশিদিয়া হফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ আহমেদ, ২য় পুরস্কার চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান,
৩য় পুরস্কার আহাম্মদ আলী দারুল কুরআন মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক । পরে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.