
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ৭দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি কিশোর জাহিদুল ইসলাম জাহিদ (১৬)। এ ঘটনায় ২৮সেপ্টেম্বর কালিয়াকৈর থানায় নিখোঁজের বাবা একটি নিখোঁজ ডায়েরী করেছেন।
জাহিদুল ইসলাম ভান্নারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।
জাহিদুলের দাদা মো: খালেক জানান, গত বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ি থেকে কাজ করার কথা বলে বের হয়। ওইদিন আর বাড়ি আসেনি। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে ২৮ সেপ্টেম্বর কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (নং ২৩০১) করি। কিন্তু নিখোঁজের ৭দিন পার হলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার এস আই আব্দুল মজিদ মুঠোফোনে জানান, এঘটনায় নিখোঁজের বাবা একটা ডায়েরী করেছেন। নিখোঁজ ছেলেটি কোন মোবাইল ফোন নিয়ে যায়নি। তাই একটু সমস্যা হচ্ছে। এরপরেও বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.