
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট হাই স্কুল মাঠে সোমবার সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের বালিকাদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। ২-০ গোলে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন।
পরে বোয়লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৬-২ গোলে বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উম্মে কুলসুম ফেরদৌসী পুষ্প এবং জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষারা।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.