
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে কালামপুর মাঠে যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন শাকিব একাদশ বনাম শাকিল একাদশ।
ফুটবল টুর্নামেন্ট খেলায় শাকিব একাদশ ২-০ গোলে বিজয়ী হয়েছেন ।
টুর্নামেন্টে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেনের সভাপত্বিতে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ আলম ।
ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধক ছিলেন, কালামপুর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র বর্মণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাইজিদ হোসেন, শরীফ সওদাগর, আকবর হোসেন সহ অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলে-মেয়েরা গেমে আসক্ত হয়ে গেছে। মোবাইল গেম খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে । এই আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.