কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় সোমবার দিনব্যাপি ভ্রাম্যমান আদালত পৃথক দুইটি অভিযান চালিয়ে বন বিভাগের জমিতে অবৈধ একটি বাড়ী ও একটি মার্কেট গুড়িয়ে দিয়েছেন।
উপজেলার বিশ্বাসপাড়ার এলাকায় ওসমান আলী নামের এক ব্যক্তি বনের জমিতে আধাপাকা একটি বাড়ি ও মাসুমা বেগম নামের আরেক নারী একটি মার্কেট নির্মাণ করেন।
বনের জমিতে অবৈধভাবে স্থাপনায় চন্দ্রা বিট কর্মকর্তাগণ বাধা দিলেও তারা না মেনে অবৈধ নির্মাণ করে। এই ঘটনায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
ভ্রাম্যমান আদালতে এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ, মৌচাক বিট কর্মকর্তা শহিদুল আলম, পুলিশ সদস্য ও বন প্রহরীরা।
রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, 'আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সরকারি বন বিভাগের জমিতে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলেই তা উচ্ছেদ করা হবে।'
এএইচ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.