
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শাহাজালাল সুমন নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাপস পাল ও সুলতান মৃধার বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে দুইজনকে বিবাদী করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার মৃত শুকুর আলী মৃধার ছেলে সুলতান মৃধা ও একই এলাকার রতন পালের ছেলে তাপস পাল।
আহত সুমন জানান, সুলতান মৃধা ও তাপস পালের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তার বসত বাড়ির উত্তর পাশের ভোগ দখলীয় জমিতে কাজ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাপস পাল ও সুলতান মৃধা লাঠি সোটা নিয়ে এলোপাতারিভাবে তাকে মারহর করে গুরুতর আহত করে। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে পরিবার ও আত্মীয়-স্বজনদের সহযোগিতার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, এঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.