
গাজীপুর : গাজীপুরে কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক পুনরায় মন্ত্রী হওয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়াসির উদ্যাগে দোয়া মাহফিল, বিনামূল্যে বই-খাতা ও ঔষধ বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার পাশাগেট এলাকায় দুস্থ ও অসহায় ৫শকাধিক শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।
[caption id="attachment_7433" align="aligncenter" width="300"]
বই-খাতা পেয়ে খুশি শিক্ষার্থীরা।[/caption]
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কিরণ মাহমুদ ওয়ার্সি, সহ সভাপতি নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী বিশ্বাস, ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমুখ।
পরে প্রায় ৫ শতাধিক অসহায় ও সুস্থ শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.