
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে শেষ হয়েছে তিন দিন ব্যপী তাফসীরুল কুরআন মাহফিল।
সোমবার রাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় এবারের আয়োজন।
উপজেলার ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার আয়োজন পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

তাফসীরুল কোরআন মাহফিলে গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্বাবাধনে তাফসীরুল মাহফিলে বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী স্যায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর সভার সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ আরো অনেকে।
মাহফিলে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তরা আলোচনা করেন। পরে আওলাদে রাসূল সাইয়্যেদ ইয়াকুব আল মাদানী আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.