কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ১লা মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ কালিয়াকৈর পৌর শাখার উদ্যোগে সোমবার বিকেলে বিশাল শ্রমিক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌর শ্রমিক লীগের সভাপতি রুবেল পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সিকদার জহিরুল ইসলাম জয়, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর হক লিটন সহ বিভিন্ন নেতাকর্মীরা।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্তমান সংবাদ/এএইচ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.