প্রতিনিধি , কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মদনখালী এলাকায় সরকারি সড়কের মাটি লুটের অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দূর্ভোগে পড়েছে গ্রামবাসী। ওই ঘটনায় রোববার সকালে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজলোর মদনখালী এলাকার সরকারী অর্থায়নে সামাজিক কবরস্থান থেকে কোরবান আলীর বাড়ি পর্যন্ত সড়কটির মাটি ভরাটের কাজ করা হয়। কাজটি সম্পূর্ন হওয়ার পর একই এলাকার বাদল হোসনে, ইব্রাহীম মিয়া, সালাম মিয়া, মজিবুর রহমান সহ অজ্ঞাত আরো কয়েকজন লোক রাতের আধারে সড়কটি মাটি কেটে নিয়ে যায়। এতে গ্রামবাসী বাধা দিলেও ওই প্রভাবশালীর উল্টো তাদেরকে ভয়ভীতি দেখানো হয়। এতে ওই গ্রামবাসী চরম দূভোগে পড়েন। পরে এ ঘটনায় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ আল মামুন আবু বাদী হয়ে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান বলেন, আমরা মাটি কেটে নেইনি। রাস্তায় বেড়া কে দিয়েছে আমার জানা নেই।
উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ওই এলাকার রাস্তার মাটি লুট করে নিয়েছেন। এবং রাস্তার মাঝে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ বিষয়ে উপজলো নির্বাহী কর্মর্কতার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
উপজলো নিবাহী কর্মর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি রাস্তা থেকে মাটি লুট ও বেড়া দিয়ে প্রতিবন্ধকতার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.