
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট যার, ভ্রমণ তার, নতুন এ পদ্ধতির টিকিট ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি জানিয়েছেন, এতে যাত্রীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনলাইনে বা অফলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে এখন থেকে এনআইডি দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক। টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানা এবং ভাড়া আদায় সহজ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ট্রেনের টিকিট চেকিংয়ে বসানো হয়েছে পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন।অনলাইনের মাধ্যমে কেনা টিকিটের মূল্য অনলাইনে রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে।
পরিচয় যাচাইয়ে যাত্রীদের এনআইডি, জন্ম-সনদের ফটোকপি বা ছবিযুক্ত আইডি কার্ড সাথে রাখতে বলা হয়েছে। রেলের টিকিট কাটতে ১২ বছর বা তার বেশি বয়সী সবাইকে নিবন্ধন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকিট কিনতে পারবেন।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.