
জাহাঙ্গীর আলম, মেহেরপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির দিক নির্দেশনায় মেহেরপুরের গাংনীতে কৃষকের ধান কেটে দিলেন মেহেরপুর জেলা কৃষকলীগ ও গাংনী উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার চিৎলা-জুগিন্দা গ্রামের মাঠে আনুষ্ঠানিকভাবে ধানকাটার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাবুব-উল আলম শান্তি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধানকাটা কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের সদস্য ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা কৃষকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহমুদ হাসিব,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষকলীগের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি বলেন, কৃষকের ধান কাটার জন্য শ্রমিক সংকট ও ঘুর্ণিঝড়ের আগেই ধান ঘরে তুলতে কৃষকলীগ প্রতিবারের ন্যায় এ মৌসুমেও ধানকাটা কার্যক্রম অব্যাহত রেখেছে
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন,বর্তমান শেখ হাসিনা সরকার, কৃষিবান্ধব সরকার। তাই সরকারকে সহযোগিতা করতে এবং কৃষকের পাশে থাকবে কৃষকলীগ সবসময় তৎপর। কারণ কৃষক বাঁচলে,দেশ বাঁচবে।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.