
স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ এলাকা থেকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়। এরআগে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।
অধিনায়ক জানান, আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ভয়ে সে খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.