
ডেস্ক রিপোর্ট : গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার কারণেই দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।বেলা ১১টা ২০ মিনিটে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি। পরে তিনি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপন করেন। প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত মোনাজাতে অংশ নেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি।
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.