নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতির সবসময়' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, জাতীয় দুর্যােগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা বিভাগ দিবসটি পালনের আয়ােজন করে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শােভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত মোঃ ইসাহাক আলী বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নিরঞ্জন চক্রবর্তি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ -আল মাসুমসহ সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
জেএএস/ টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.