
স্টাফ রিপোর্টার, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশারেরব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন দেশাত্মবোধক ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এরপর একাডেমিক ভবনের উদ্বােধন করেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেএএস/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.