
জাহাঙ্গীর আলম, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে প্রেমের সম্পর্কের জেড় ধরে প্রেমিক জয় মামুন (৩২) কে পিটিয়ে আহত করেছে প্রেমিকার পরিবারের লোকজন। বাঁধা দিতে গিয়ে জয়ের মা মমতাজ বেগমও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাদঁপুর গ্রামের লালু মিয়ার ছেলে জয় মামুন একই এলাকার বাবুল হোসেনের মেয়ে বেবী খাতুন (১৫) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্পর্ক না মানতে পেরে কয়েকদিন আগে পারিবারিকভাবে বেবী খাতুনের অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার । শনিবার বেবী খাতুন তার স্বামীকে সাথে করে নিজ বাড়িতে আসার পথে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা গেছে, মেয়ে তাদের বাড়িতে চলে আসে প্রেমিকের সাথে দেখা করার জন্য। টের পেয়ে প্রেমিকার চাচা গাড্ডু মিস্ত্রি, রবিউল, চাচাতো ভাই সুজন, রতনসহ কয়েকজন জয়ের উপর আক্রমণ করে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। আক্রমণ ঠেকাতে গিয়ে জয়ের মা মমতাজ বেগমও আঘাতপ্রাপ্ত হন। জয় মামুনের মাথায় ৭ টা সেলাই এবং তার মা মমতাজ বেগমের হাতে ৪ টি সেলাই হয়েছে।
অপরদিকে মেয়ে পক্ষের দাবী তাদের মেয়ে স্বামীর সাথে চাদঁপুরে বাবার বাড়িতে আসার সময় গ্রামের বাজারেই জোর পুর্বক জয় মামুন তার সাবেক প্রেমিকা বেবী খাতুনকে তার বাড়িতে নেওয়ার চেষ্টা করে। এ সময় দু’পক্ষের বাদানুবাদের ফলে আহত হয়ে থাকতে পারে।
গাংনী থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.