নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে হেরোইন সহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১২)। এসময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরােইন উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার
বুড়িপোতা-দক্ষিণ যাদবপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘােষপাড়ার আব্দুর সাত্তারের ছেলে শাহীন হােসেন (১৯) ও একই গ্রামের পশ্চিমপাড়ার ইসরাফিল আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)।
র্যাব সূত্র জানায়, গােপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাদবপুর সাকিনস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএ/টিএ
সম্পাদক : মোঃ তুহিন আহামেদ
নির্বাহী সম্পাদক : আহমদ মাজহারুর হক (আশরাফ)
প্রকাশক : শাহিনুর রহমান
Copyright © 2026 বর্তমান সংবাদ. All rights reserved.